সারা দিন পেরিয়ে গেলেও দেখা মিললনা সূর্যের। সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও জাকিয়ে পরেছে শীত। কুয়াশায় ভরে রয়েছে চারদিক। মেঘলা আকাশ। রাস্তায় চলাচলে অসুবিধা হচ্ছে যাত্রী থেকে শুরু করে যানবাহন সকলেরই। কুয়াশার কারনে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলছে ধীর গতিতে। বেলা বাড়তে থাকলেও দেখা নেই রোদ্রের। ঠিক করে দেখা মিলছে না রাস্তা ঘাটের তবু প্রতিদিনের অভ্যাস কি আর ছাড়া যায়। সকাল হলেই প্রাত ভ্রমনের জন্য বিছানা ছেড়ে মন যেতে চায়। তাই আর উপায় কি। ঠাণ্ডা কি গরম কি নিজেদের অভ্যাস জন্য ওই কাজের জন্য কিছুটা কষ্ট হলেও শীত কে উপেক্ষা করেই ঠাণ্ডার মধ্যে বেরিয়ী পড়ছে বাড়ি থেকে।
নদীর নৌকার মাঝিরা জানান, দুই দিন থেকে হঠাৎ ঠাণ্ডা পড়ায় সমস্যায় পরেছেন তারা। কুয়াশার কারনে দেখা যাচ্ছে না কিছুই। কিন্তু কাজের জন্য সকালেই বাড়ি থেকে বেড়িয়ে পরতে হয়। নৌকা বাহিতে প্রচন্ড অসুবিধায় পরতে হয় তাদের। কোন রকম আন্দাজে চালাতে হয় নৌকা।
শীতের হাত থেকে রক্ষা পেতে কেউ কেউ সাহায্য নিয়েছে আগুনের। শীত থেকে রক্ষা পেতে কেউ কেউ আগুন জ্বালিয়ে বসে পরেছে রাস্তার ধারেই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/62uhorlPg3g